×
Logo

আন্তর্জাতিক

অনূর্ধ্ব-১৫'দের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের নিষেধাজ্ঞা বাতিল ফ্রান্সের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ১০:৩৫ এএম

অনূর্ধ্ব-১৫'দের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের নিষেধাজ্ঞা বাতিল ফ্রান্সের

১৫ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের নিষেধাজ্ঞা বাতিল করেছেন ফ্রান্সের আদালত। এ সংক্রান্ত একটি বিল আটকে দিয়েছেন দেশটির শীর্ষ আদালত।

মূলত, মত প্রকাশের স্বাধীনতা ও ব্যক্তিগত গোপনীয়তা ক্ষুণ্ন হওয়ার কারণে দেখিয়ে আদালতের এই সিদ্ধান্ত। আগামী ১ সেপ্টেম্বর থেকে আইনটি কার্যকরের কথা ছিল।

এতে, ১৫ বছরের কম বয়সীরা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন অ্যাকাউন্ট না খুলতে পারার বিধান রাখা হয়েছিল। এছাড়াও, আগে থেকে থাকা অ্যাকাউন্টগুলোও চার মাসের মধ্যে বন্ধ হয়ে যাওয়ার নির্দেশনা ছিল।

এর আগে, বিশ্বের প্রথম দেশ হিসেবে ১৬ বছরের কম বয়সীদের জন্য ফেসবুক, টিকটকের মতো মাধ্যমগুলো নিষিদ্ধ করে অস্ট্রেলিয়া। একই পদক্ষেপ নেয় আরও কয়েকটি দেশ।

/এমএইচআর

Logo