ইউএসএস আব্রাহাম লিংকনের নাবিকদের দুর্দশার খবর ভুলভাবে উপস্থাপিত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ১১:১৮ এএম
মার্কিন বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’-এর নাবিকদের দুর্দশা ও তাদের মনোবল ভেঙে পড়ার খবরকে পুরোপুরি ভুল ও অসত্য হিসেবে উপস্থাপন করা হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) পানামা সফরকালে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি রণতরীটি নিয়ে গণমাধ্যমে ছড়িয়ে পড়া খবরের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানান
পিট হেগসেথ বলেন, দীর্ঘ ও চ্যালেঞ্জিং মিশনে থাকা সত্ত্বেও প্রতিটি নাবিক ও ক্রু সদস্যের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে মার্কিন সামরিক বাহিনী।
এ সময় দীর্ঘ সময় ধরে প্রতিকূল পরিস্থিতিতে সমুদ্রে অবিচল দায়িত্ব পালন করে যাওয়া নাবিকদের আত্মত্যাগ, নিষ্ঠা ও সাহসিকতার প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী।
/এএ