আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে সামান্য পতন ঘটেছে। মূলত চলতি বছরে বৈশ্বিক জ্বালানি চাহিদা কমার পূর্বাভাস সরবরাহ ব্যবস্থার ঝুঁকি ও উদ্বেগকে ছাপিয়ে যাওয়ায় তেলের মূল্যবৃদ্ধিতে এই সাময়িক লাগাম পড়ল।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ১১ সেন্ট বা ০.১২ শতাংশ কমে প্রতি ব্যারেল ৮৮.৮৭ ডলারে নেমে আসে, যা আগের টানা ছয় সেশনের মূল্যবৃদ্ধির ধারায় কিছুটা বিরতি টানল।
অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১৬ সেন্ট বা ০.১৯ শতাংশ হ্রাস পেয়ে প্রতি ব্যারেল ৮৩.১১ ডলারে লেনদেন হয়, যা গত টানা পাঁচ সেশনের ঊর্ধ্বগতির পর প্রথম পতন।
চলতি বছরে বিশ্বজুড়ে তেলের চাহিদা কমে যাওয়ার সম্ভাবনা নিয়ে বিনিয়োগকারীরা মূল্যায়ন শুরু করায় দামে এই পতন দেখা দিয়েছে। তবে মধ্যপ্রাচ্যের অবরুদ্ধ হরমুজ প্রণালি ইস্যুতে আলোচনায় কোনো বড় অগ্রগতি না হওয়া এবং সরবরাহ বিঘ্নিত হওয়ার চলমান ঝুঁকিসমূহ তেলের দরপতনের গতিকে বেশ কিছুটা সীমিত রেখেছে।
/এএ