×
Logo

আন্তর্জাতিক

হরমুজ প্রণালি ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনায় রয়েছে: বাসিজ কমান্ডার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০১:৫০ পিএম

হরমুজ প্রণালি ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনায় রয়েছে: বাসিজ কমান্ডার

কৌশলগতভাবে বিশ্ব জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ 'হরমুজ প্রণালি' ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সম্পূর্ণ নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনায় রয়েছে বলে দাবি করেছেন দেশটির আধাসামরিক বাহিনী বাসিজ অর্গানাইজেশনের প্রধান হোজ্জাতোলেসলাম হোসেইন তায়েব।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পসের অধিভুক্ত বাসিজ বাহিনীর কমান্ডার তায়েবকে উদ্ধৃত করে দেশটির অন্যতম আধাসরকারি সংবাদ সংস্থা 'ফার্স নিউজ' জানায়, আজ আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন যে হরমুজ প্রণালি ইসলামি প্রজাতন্ত্রের নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনায় রয়েছে। আমাদের দেশ সম্পূর্ণ নিরাপত্তার মধ্য দিয়েই তার নিজ পথ ধরে এগিয়ে চলেছে।

যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে তিনি আরও যোগ করেন, আমেরিকানরা মূলত ইসলামি বিপ্লবের আসল শক্তি প্রত্যক্ষ করেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ দেওয়া এক পোস্টে দাবি করেছিলেন যে ওই স্ট্র্যাটেজিক নৌপথটির 'সম্পূর্ণ নিয়ন্ত্রণ' এখন আমেরিকার হাতে রয়েছে। 

/এএ

Logo