×
Logo

আন্তর্জাতিক

ওমান উপকূলে বিষাক্ত তেল ছড়ানো বিকল ট্যাংকার উদ্ধারে আন্তর্জাতিক অভিযান শুরু

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০১:০৪ পিএম

ওমান উপকূলে বিষাক্ত তেল ছড়ানো বিকল ট্যাংকার উদ্ধারে আন্তর্জাতিক অভিযান শুরু

ওমান উপকূলে আটকে থেকে সমুদ্রে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল নিংসরণ করা ক্ষতিগ্রস্ত ট্যাংকার 'ক্যারোলিন বেজেঙ্গি' উদ্ধারে এবার আনুষ্ঠানিক উদ্ধার অভিযান শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্স নিশ্চিত করেছে যে, ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি কোম্পানি 'অ্যামব্রে' এই আন্তর্জাতিক উদ্ধার অভিযানের দায়িত্ব গ্রহণ করেছে। কোম্পানিটি জানিয়েছে, ওমানি জলসীমায় ক্ষতিগ্রস্ত ট্যাংকারটিকে টেনে তোলা ও উদ্ধার সহায়তার জন্য বিশেষায়িত উদ্ধারকারী জাহাজ ইতোমধ্যে দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে।

অ্যামব্রে আরও জানায়, তাদের কয়েকজন বিশেষজ্ঞ ইতোমধ্যেই ক্ষতিগ্রস্ত তেল ট্যাংকারটিতে উঠে ভেতরকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ শুরু করেছেন। জাহাজ ও তাতে থাকা বিশাল তেল কার্গোকে স্থিতিশীল রাখাই তাদের প্রাথমিক অগ্রাধিকার।

ব্রিটিশ সিকিউরিটি ফার্মটি ওমান সরকারের পরিবেশ ও নৌ-কর্তৃপক্ষের সাথে নিবিড়ভাবে সমন্বয় করে কাজ করছে। এছাড়া সমুদ্রপৃষ্ঠে ছড়িয়ে পড়া ক্ষতিকর তেল অপসারণ ও নিয়ন্ত্রণ করতে বিশ্বের একটি শীর্ষস্থানীয় 'অয়েল স্পিল রেসপন্স' কোম্পানির সেবা গ্রহণ করা হয়েছে।

এর আগে ওমানের পরিবেশ কর্তৃপক্ষ চরম উদ্বেগ প্রকাশ করে জানায়, গত জুন মাসে দুর্ঘটনাকবলিত হওয়া 'ক্যারোলিন বেজেঙ্গি' থেকে নিঃসৃত তেল ওমানের 'রাস মাদরাকাহ' সমুদ্রসৈকতে ভেসে এসেছে এবং সেন্ট্রাল উপকূলীয় এলাকার প্রায় ৪০ কিলোমিটার (২৫ মাইল) এলাকা জুড়ে সমুদ্রের জলরাশিকে মারাত্মকভাবে দূষিত করেছে। এই জরুরি উদ্ধার অভিযানের মাধ্যমে আশপাশের সামুদ্রিক পরিবেশ রক্ষায় বড় পদক্ষেপ নেওয়া সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

/এএ 

Logo