ভারতের মুম্বাই নগরীর পূর্বাংশে ভয়াবহ ভূমিধসে নিহত হয়েছেন অন্তত ছয়জন। এ ঘটনায় চার থেকে পাঁচজন ধ্বংসাবশেষের নিচে আটকা পড়ে আছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। খবর এনডিটিভির।
বৃহানমুম্বাই মিউনিসিপাল কর্পোরেশনের (বিএমসি) দমকল বাহিনী জানায়, বুধবার (১২ আগস্ট) ভোর ৩টা ৪৮ মিনিটে চেরাগ নগরের ঘাটকোপার এলাকার গাউশিয়াচলে ভূমিধসের ঘটনাটি ঘটে।
জানা গেছে, টানা বৃষ্টির কারণে ভূমিধসের কবলে পড়ে ঘনবসতিপূর্ণ এই এলাকা। মুহুর্তেই চাপা পড়ে অন্তত ৩টি ঝুপড়ি ঘর। এতে অন্তত পাঁচ থেকে ছয়জন ধ্বংসাবশেষের নিচে আটকা পড়ে আছে বলে শঙ্কা কর্তৃপক্ষের।
জীবিত উদ্ধার হওয়া আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
মুম্বাই দমকল বাহিনী, মুম্বাই পুলিশ ও ভারতের জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনী উদ্ধারকাজ পরিচালনা করছে।
/এএম