×
Logo

আন্তর্জাতিক

মিশরে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৮

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৪:৩০ পিএম

মিশরে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৮

মিশরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৮ জন মারা গেছেন। নিহতদের বেশিরভাগই শিশু শ্রমিক, যাদের বয়স ১০ থেকে ১৪ বছর ছিল। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন।

মঙ্গলবার (১১ আগস্ট) মিশরের ইসমাইলিয়া প্রদেশের আল-দাওয়াউইস নামক এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, একটি লিংক রোডের কাছাকাছি এলে শ্রমিক-বোঝাই দুই পিকআপ ট্রাকের সংঘর্ষ হয়। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় একটি পিকআপ ভ্যান। ঘটনাস্থলেই মৃত্যু হয় অনেকের। হাসপাতালে নেয়ার পর চিকিৎসকেরা আরও কয়েকজনকে মৃত ঘোষণা করেন।

মিশরের রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থার তথ্য মতে, সাম্প্রতিক সময়ে দেশটিতে সড়ক দুর্ঘটনার সংখ্যা ১০ শতাংশেরও বেশি বেড়েছে। এদের মধ্যে ১৫ বছরের শিশুদের মৃত্যু সংখ্যাই সর্বোচ্চ।

/এএম

Logo