×
Logo

আন্তর্জাতিক

২১ শতকে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প এটি: কলম্বিয়া ভূতাত্ত্বিক সংস্থা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ১০:৫৬ এএম

২১ শতকে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প এটি: কলম্বিয়া ভূতাত্ত্বিক সংস্থা

কলম্বিয়ায় আঘাত হানা ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পকে দেশটিতে গত এক শতাব্দীর মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হিসেবে বর্ণনা করা হচ্ছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় সোমবার (১০ আগস্ট) আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০৭ কিলোমিটার (৬৬ মাইল) গভীরে।

কলম্বিয়ার জিওলজিক্যাল সার্ভিস জানিয়েছে, একবিংশ শতাব্দীতে দেশটিতে রেকর্ড হওয়া ভূমিকম্পগুলোর মধ্যে এটিই সবচেয়ে শক্তিশালী।

ভূমিকম্পটির উৎপত্তি তুলনামূলকভাবে গভীরে হলেও এর তীব্র কম্পন অনুভূত হয়েছে দেশের বিস্তীর্ণ এলাকায়। এতে বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে এবং বিভিন্ন শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত শতাধিক মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও কয়েকশ' মানুষ।

ভূমিকম্পের পর ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে আটকে পড়া ও নিখোঁজদের উদ্ধারে জোরালো অভিযান চলছে। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

/এআই 

Logo