এক মাসে ফিলিস্তিনি সাংবাদিকদের ওপর ১০৮ হামলা ইসরায়েলের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৫:০৫ পিএম
গত জুলাই মাসে অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের ওপর ১০৮টি হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী ও বসতি স্থাপনকারীরা।
ফিলিস্তিনি সাংবাদিক ইউনিয়ন হামলার তথ্য তালিকাভুক্ত করেছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।
রোববার (৯ আগস্ট) এক বিবৃতিতে ইউনিয়নের ফ্রিডমস কমিটি জানায়– এসব ঘটনার মধ্যে ছিল সাংবাদিকদের আটক, মারধর, জিজ্ঞাসাবাদ, সংবাদ সংগ্রহে বাধা এবং ক্যামেরা ও অন্যান্য সংবাদ সরঞ্জাম জব্দ বা নষ্ট করা।
বলা হয়েছে, জুলাইয়ে পশ্চিম তীরে সবচেয়ে বেশি ঘটেছে স্বল্প সময়ের জন্য সংবাদকর্মীদের আটক ও সংবাদ সংগ্রহে বিধিনিষেধ। এ ধরনের ৫৮টি ঘটনা নথিভুক্ত হয়েছে।
এছাড়া, ফিলিস্তিনি সাংবাদিকদের ওপর বসতি স্থাপনকারীদের ১১টি হামলার ঘটনা পাওয়া গেছে। এসব হামলার মধ্যে ছিল শারীরিক নিগ্রহ, ধাক্কাধাক্কি ও হুমকি দেওয়ার ঘটনা।
ইউনিয়নের ফ্রিডমস কমিটি বলেছে, এসব ঘটনার জন্য ঘটনাস্থল থেকে ইসরায়েলি সামরিক অভিযান ও তাদের সহিংসতার খবর সংগ্রহ করা সাংবাদিকদের জন্য ক্রমেই কঠিন হয়ে উঠছে।
/এএম