রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় কমপক্ষে ৬ জন নিহত হয়েছে। এতে দুই শিশুসহ আহত হয়েছেন অন্তত আর ও ২৫ জন।
রোববার (১০ আগস্ট) দেশটির বেলগোরদ অঞ্চলে এ ঘটনা ঘটে।
স্থানীয় মেয়র জানান, ড্রোন হামলার জেরে অন্তত দু'টি অ্যাপার্টমেন্ট ভবনে অগ্নিকাণ্ড হয়। পরে ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এছাড়া আরও কয়েকটি আবাসিক ও বাণিজ্যিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে, বেসামরিকদের ওপর ড্রোন হামলার অভিযোগ নিয়ে কোনো মন্তব্য করেনি ইউক্রেন। এছাড়াও রাশিয়ার আরও কয়েকটি এলাকায় এদিন ইউক্রেনের ড্রোন হামলায় ক্ষয়ক্ষতির শিকার হয়েছে বেশকয়েকটি ভবন।
/এমএইচআর