×
Logo

আন্তর্জাতিক

ওমানে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাথে সোশ্যাল ক্লাবের মতবিনিময়

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১১:৫৩ পিএম

ওমানে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাথে সোশ্যাল ক্লাবের মতবিনিময়

ওমানে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ও শ্রম উইংয়ের মিনিস্টার মাহমুদুর রহমানের সাথে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের পরিচালনা পর্ষদের কর্মকর্তারা।

রোববার (৯ আগস্ট) দুপুরে মাস্কাটস্থ বাংলাদেশ দূতাবাসে এই সৌজন্য ও দ্বিপাক্ষিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের চেয়ারম্যান আজীমুল হক বাবুলের নেতৃত্বে ক্লাবের একটি প্রতিনিধিদল চার্জ দ্য অ্যাফেয়ার্স মাহমুদুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান।

মতবিনিময়কালে ওমানে বাংলাদেশি প্রবাসীদের কৃষি ভিসা চালুর বিষয়ে গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দেন চার্জ দ্য অ্যাফেয়ার্স। তিনি জানান, বর্তমানে আবেদন গ্রহণ করা হলেও বাংলাদেশি কৃষি শ্রমিকদের জন্য এখনও আনুষ্ঠানিকভাবে ভিসা উন্মুক্ত করা হয়নি। তাই ভিসা পূর্ণাঙ্গভাবে চালু না হওয়া পর্যন্ত ওমান কিংবা বাংলাদেশে কারও সঙ্গে এই সংক্রান্ত বিষয়ে কোনো প্রকার আর্থিক লেনদেন না করার জন্য পরামর্শ ও সতর্কবার্তা প্রদান করেন তিনি।

/এএ 

Logo