×
Logo

আন্তর্জাতিক

ইয়েমেনের আল-মাখা বন্দরে হুতিদের ভয়াবহ হামলা, নিহত অন্তত ৭ জন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৬:৫২ পিএম

ইয়েমেনের আল-মাখা বন্দরে হুতিদের ভয়াবহ হামলা, নিহত অন্তত ৭ জন

ইয়েমেনের লোহিত সাগর উপকূলীয় কৌশলগত আল-মাখা বন্দরে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের চালানো ভয়াবহ এক বিমান হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছেন। 

রোববার (৯ আগস্ট) দেশটির সামরিক বাহিনীর মুখপাত্রের বরাতে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

রোবিবার সকালে চালানো এই হামলার দায় ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে হুথি বিদ্রোহী গোষ্ঠী। এক বিবৃতিতে তারা জানিয়েছে, বিপুল সংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং আত্মঘাতী ড্রোনের সমন্বয়ে এই যৌথ হামলা পরিচালনা করা হয়েছে।

হুথিদের দাবি, তাদের মূল লক্ষ্যবস্তু ছিল বন্দরে অবস্থানরত সৌদি শত্রুবাহিনীর সেনা সদস্য এবং তাদের প্রধান প্রধান অস্ত্রাগার ও গুদামসমূহ।

উদ্ধার তৎপরতা ও ঘটনার বিস্তারিত তথ্য জানার কাজ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

/এএ 

Logo