কসোভোতে প্রধানমন্ত্রীকে ডিম ছুড়ে মারলেন এক আইনপ্রণেতা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১১:৫১ এএম
প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে ডিম ছুঁড়ে মারলেন আইনপ্রণেতা। একটি দু'টি নয়, একে একে চারটি। এমন কাণ্ড হয়েছে কসোভোর পার্লেমেন্টে।
শনিবার (৮ আগস্ট) পার্লামেন্ট অধিবেশন চলাকালে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী আলবিন কুর্তির দিকে ডিম ছুড়ে মারেন বিরোধীদলীয় আইনপ্রণেতা তাইম কাদরিজা।
এদিন পার্লেমেন্টে প্রেসিডেন্ট নির্বাচন ইস্যুতে শুরু হয় বিবাদ। আলোচনার জন্য প্রধানমন্ত্রী কুর্তি অতিরিক্ত সময় চাওয়ায় ক্ষেপে যান কাদরিজা। একপর্যায়ে ছুড়তে শুরু করেন ডিম।
উপস্থিত আইনপ্রণেতা এবং পুলিশ কর্মকর্তারা দৌঁড়ে গিয়ে থামান তাকে। কসোভোয় হঠাৎ আগাম নির্বাচন ঘিরে বেশ কিছুদিন ধরেই উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি।
/এমএইচআর