সৌদি, তুরস্ক ও পাকিস্তানের ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর হবে আজ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ০১:২৯ পিএম
সৌদি, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে একটি ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর হতে চলেছে আজ শুক্রবার (৭ আগস্ট)। সৌদি আরবের জেদ্দা শহরে চুক্তিটি স্বাক্ষরের কথা রয়েছে। আনাদুলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়েপ এরদোয়ান শুক্রবার সকালে সৌদি আরবের উদ্দেশে রওনা হয়েছেন। যেখানে তিনি সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে।
এদিকে, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ অবসানে পাকিস্তান মধ্যস্থতার প্রচেষ্টায় রয়েছে। অন্যদিকে গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করার প্রচেষ্টায় তুরস্ক সক্রিয় কূটনৈতিক ভূমিকা পালন করেছে।
/এসআর