×
Logo

আন্তর্জাতিক

ইউনিসেফ

যুদ্ধবিরতির পর গাজায় প্রতিদিন একজন করে শিশুর মৃত্যু হচ্ছে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ১২:২৫ পিএম

যুদ্ধবিরতির পর গাজায় প্রতিদিন একজন করে শিশুর মৃত্যু হচ্ছে

গাজায় যুদ্ধবিরতি’র পর প্রতিদিন একজন করে শিশুর মৃত্যু হচ্ছে বলে তথ্য দিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। শুক্রবার (৭ আগস্ট) আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়। 

বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে ইউনিসেফ জানায়, ২০২৫ সালের ১০ অক্টোবর গাজায় ‘যুদ্ধবিরতি’ ঘোষণার পর থেকে প্রায় ৩০০ দিনে গাজায় অন্তত ৩০০ শিশু নিহত হয়েছে—অর্থাৎ দিনে গড়ে একজন শিশু। শিশুরা তীব্র অপুষ্টি, রোগব্যাধি, অনিরাপদ পানি ও ক্ষতিগ্রস্ত পয়ঃনিষ্কাশন ব্যবস্থার সম্মুখীন হচ্ছে। আরও শত শত মানুষ গাজায় আহত হয়েছেন, যাদের অনেকের অবস্থাই গুরুতর।

ইউনিসেফের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের আঞ্চলিক পরিচালক এদুয়ার বেইগবেদের বলেন, গাজায় যুদ্ধবিরতির ফলে প্রতিদিন গড়ে একজন শিশু মারা যাচ্ছে, যুদ্ধবিরতি শিশুদের জন্য ব্যর্থ হচ্ছে। 

ইউনিসেফ আরও জানিয়েছে, যুদ্ধবিরতির পর ৫৮ হাজারের বেশি শিশু তাদের এক বা উভয় অভিভাবককে হারিয়েছে, এবং দশ লক্ষেরও বেশি শিশুর সুরক্ষা ও মনস্তাত্ত্বিক সহায়তা প্রয়োজন। সংস্থাটি এর আগে অনুমান করেছিল যে, প্রায় ১৭ হাজার শিশু অভিভাবকহীন বা তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন, যা বিশ্বের অন্যতম বৃহত্তম শিশু সুরক্ষা সংকট। বহু পরিবার বারবার বাস্তুচ্যুতি, আয় হ্রাস এবং স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সুরক্ষার সীমিত সুযোগের মধ্যে দিয়ে জীবনযাপন করছে।

/এসআর 

Logo