যুক্তরাষ্ট্রের কাছে বিপুল অস্ত্রশস্ত্রের মজুত রয়েছে: ট্রাম্প
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০২:০২ পিএম
যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ অস্ত্রশস্ত্রের ঘাটতির খবর প্রকাশের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন— মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বিপুল অস্ত্রশস্ত্রের মজুত রয়েছে এবং তথ্য ফাঁসকারীদের বিচারের মুখোমুখি করা হবে। বৃহস্পতিবার (৬ আগস্ট) আনাদুলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেন, যুক্তরাষ্ট্রের কাছে বিপুল পরিমাণে ‘অস্ত্রশস্ত্র’ রয়েছে, বিশেষ করে নির্দিষ্ট কিছু ধরনের। এছাড়াও, প্রয়োজন অনুযায়ী প্রচুর পরিমাণে এগুলো তৈরি করে যুক্তরাষ্ট্রে পাঠানো হচ্ছে। প্রতিরক্ষা সংস্থাগুলো আমাদের দেশের ইতিহাসে সবচেয়ে বেশিসংখ্যক প্ল্যান্ট ও কারখানা নির্মাণ করছে।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের অস্ত্রের ঘাটতরি খবর প্রকাশ একটি রাষ্ট্রদ্রোহী কাজ। এই কাজে জড়িতদের খুঁজে বের করা হচ্ছে। অভিযুক্তদের দীর্ঘমেয়াদি কারাদণ্ডের আবেদন করা হবে।
এদিকে, একাধিক মার্কিন সংবাদমাধ্যম যুক্তরাষ্ট্রের কাছে অস্ত্রের মজুতের ঘাটতরি খবর প্রকাশ করার পর ট্রাম্প এই বক্তব্য প্রদান করেছেন।
/এসআর