কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং টানা পাঁচ মাসের সংঘাত অবসানে মার্কিন-ইরান সম্ভাব্য শান্তি চুক্তির আশায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিছুটা নিম্নমুখী হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইরান ও ওমানের মধ্যে চলমান কূটনৈতিক আলোচনায় ইতিবাচক অগ্রগতির খবর বাজারে আসার পরপরই বিনিয়োগকারীদের মনে নতুন আশার সঞ্চার হয়েছে।
বাজারের সর্বশেষ তথ্যানুযায়ী, আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম প্রতি ব্যারেলে ৩৭ সেন্ট বা ০.৫ শতাংশ কমে দাঁড়ায় ৭৯.০৮ ডলারে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দর ৫৩ সেন্ট বা ০.৭ শতাংশ হ্রাস পেয়ে প্রতি ব্যারেল ৭৪.৬৯ ডলারে কেনাবেচা হচ্ছে।
এর আগে বুধবার লেনদেনের শেষভাগে ব্রেন্ট ক্রুড সামান্য বাড়লেও ডব্লিউটিআই ক্রুডের দাম সামান্য কমে বন্ধ হয়েছিল।
/এএ