×
Logo

আন্তর্জাতিক

ইউক্রেনে রুশ হামলায় ১৭ জন নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০৪:২৭ পিএম

ইউক্রেনে রুশ হামলায় ১৭ জন নিহত

ইউক্রেনে রুশ হামলায় অন্তত ১৭ জন নিহতের ঘটনা ঘটেছে। রাশিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে এই হামলা চালিয়েছে। বুধবার (৫ জুলাই) বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়। 

এই হামলা ইউক্রেন কর্তৃক কিয়েভ এবং রাজধানী অঞ্চলে সংঘটিত অন্যতম প্রাণঘাতী হামলাগুলোর একটি। এই হামলাটি বুধবার মধ্যরাতের পর শুরু হয়। এতে বিভিন্ন ভবন, রেলওয়ে স্টেশন এবং গুদামঘরকে লক্ষ্যবস্ত করা হয়। এতে অন্তত ৪৫ জন আহত হয়েছেন।

এ ঘটনার পর জেলেনস্কি বলেন, অংশীদারদের কাছ থেকে অ্যান্টি-ব্যালিস্টিক সিস্টেম পেতে বিলম্ব হওয়ায় এই হামলা ঠেকানো যায়নি। ফলে হতাহত ও ধ্বংসযজ্ঞ ঘটে।

এদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা কিয়েভ ও তার পার্শ্ববর্তী অঞ্চলের রসদ সরবরাহ কেন্দ্রগুলোতে হামলা চালিয়েছে। এই কেন্দ্রগুলো বিভিন্ন অস্ত্রশস্ত্র ও সামরিক সরঞ্জামের মজুত ও সরবরাহের পাশাপাশি চালকবিহীন আকাশযান উৎপাদন ও বিতরণের সঙ্গে জড়িত ছিল। কৃষ্ণ সাগর তীরবর্তী ওডেসা বন্দরের কাছে অস্ত্র ও সামরিক সরঞ্জাম পরিবহনকারী তিনটি পণ্যবাহী জাহাজেও আঘাত হানা হয়েছে।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো বলেছেন, হামলায় ধ্বংসস্তূপের নিচে মানুষ আটকা পড়ার আশঙ্কা রয়েছে।

/এসআর 

Logo