×
Logo

আন্তর্জাতিক

ইরান যুদ্ধের জেরে তেলের সংকটকে কাজে লাগিয়ে ‘অতিরিক্ত মুনাফা’ করছে কোম্পানিগুলো: ট্রাম্প

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০৭:৫৫ এএম

ইরান যুদ্ধের জেরে তেলের সংকটকে কাজে লাগিয়ে ‘অতিরিক্ত মুনাফা’ করছে কোম্পানিগুলো: ট্রাম্প

ইরান যুদ্ধের জেরে সৃষ্ট অপরিশোধিত তেলের সংকটকে কাজে লাগিয়ে বড় তেল কোম্পানিগুলো ‘অতিরিক্ত অর্থ’ আয় করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার (৩ আগস্ট) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, তেলের সংকটের কারণে দাম বেড়ে যাওয়ায় বড় তেল কোম্পানিগুলো অতিরিক্ত মুনাফা করছে।

ট্রাম্প বলেন, ‘আমি এটা পছন্দ করি না। তারা অতিরিক্ত অর্থ উপার্জন করছে। ঠিক আছে? সংকটের কারণে তারা অতিরিক্ত অর্থ আয় করছে।’

এছাড়াও হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজ থেকে ইরান কোনো ধরনের ফি আদায় করতে পারবে 'না' বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

হরমুজ প্রণালিতে আগের মতো পুরোপুরি অবাধ নৌ চলাচল ফিরিয়ে আনতে ইরান রাজি হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, জলপথটি ব্যবহারকারী জাহাজগুলোর কাছ থেকে ইরানকে কোনো অর্থ আদায়ের সুযোগ দেওয়া হবে না।

/এআই 

Logo