×
Logo

আন্তর্জাতিক

ইরানে স্থলবাহিনী পাঠালে ভাঙবে ট্রাম্পের বড় রাজনৈতিক প্রতিশ্রুতি: সিএনএন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০৭:৪৬ এএম

ইরানে স্থলবাহিনী পাঠালে ভাঙবে ট্রাম্পের বড় রাজনৈতিক প্রতিশ্রুতি: সিএনএন

ইরানের বিরুদ্ধে যুদ্ধ আরও বাড়ানোর আরেকটি পথ হলো মার্কিন সেনাদের সরাসরি স্থলযুদ্ধে নামানো। ট্রাম্প বিভিন্ন সময় এমন পদক্ষেপের হুমকি দিয়েছেন।

ইসলামিক প্রজাতন্ত্রের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ 'খার্গ দ্বীপ' দখল করা অথবা দেশটির উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়ার মতো পরিকল্পনার কথাও তিনি বলেছেন।

তবে ইরানে স্থলবাহিনী পাঠালে ট্রাম্পের রাজনৈতিক ভিত্তি হিসেবে বিবেচিত ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ বা ‘মাগা’ সমর্থকদের কাছে দেওয়া একটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি ভঙ্গ হবে।

২০২৪ সালের নির্বাচনী প্রচারে পেনসিলভানিয়ায় এক সমাবেশে ট্রাম্প বলেছিলেন, তিনি মার্কিন নাগরিকদের এমন ‘অযথা বিদেশি যুদ্ধে’ লড়াই ও মৃত্যুর জন্য পাঠাবেন না, যার কোনো শেষ নেই।

অন্যদিকে, ট্রাম্প চাইলে বর্তমান বিপজ্জনক পরিস্থিতিই চলতে দিতে পারেন। অর্থাৎ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হামলার ধারাবাহিকতা অব্যাহত থাকবে। এতে আরও মার্কিন সেনা নিহত হওয়ার ঝুঁকি রয়েছে এবং হরমুজ প্রণালি সবসময়ই বড় ধরনের নিরাপত্তা ঝুঁকির মধ্যে থাকবে।

এ ধরনের পরিস্থিতি শেষ পর্যন্ত সেই ‘চিরস্থায়ী যুদ্ধ’-এর মতো রূপ নিতে পারে, যার সমালোচনা করে আসছেন ট্রাম্প নিজেই।

তবে যুদ্ধ শেষ করার বিষয়ে শুক্রবার এক ক্যাবিনেট বৈঠকে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, আমরা শুধু জয় পেতে চাই।’

তিনি আরও বলেন, ‘আমরা তাদের খুব কঠোরভাবে আঘাত করতে থাকব। একপর্যায়ে তারা বলবে—আমরা আর এটা সহ্য করতে পারছি না।’

ফলে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও বিস্তৃত করা, স্থলবাহিনী পাঠানো কিংবা নতুন কোনো কূটনৈতিক সমঝোতার পথে যাওয়া—কোন বিকল্পটি শেষ পর্যন্ত বেছে নেবেন ট্রাম্প, সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

/এআই 

Logo