×
Logo

আন্তর্জাতিক

মে মাস থেকে হরমুজে ১ হাজার জাহাজকে সহায়তা করা হয়েছে: সেন্টকম

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৮:৫৮ পিএম

মে মাস থেকে হরমুজে ১ হাজার জাহাজকে সহায়তা করা হয়েছে: সেন্টকম

ফাইল ছবি

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অতিক্রম করতে গত মে মাসের শুরু থেকে এ পর্যন্ত ১,০০০টিরও বেশি বাণিজ্যিক জাহাজকে সহায়তা প্রদান করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। 

সোমবার (৩ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়। 

আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে সেন্টকমের এক মুখপাত্র জানিয়েছেন, প্রণালীটিতে মার্কিন বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলো যাতে নিরাপদে এই কৌশলগত সমুদ্রপথ পার হতে পারে, সে জন্য প্রয়োজনীয় সকল সহায়তা দিতে তারা প্রস্তুত।

স্বাভাবিক পরিস্থিতিতে বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় ২০ শতাংশ এবং বড় অঙ্কের এলএনজি এই হরমুজ প্রণালি দিয়েই পরিবহন করা হয়ে থাকে। সেন্টকমের সামরিক সহায়তায় পারাপার হওয়া এসব জাহাজে সর্বমোট প্রায় ৫০ কোটি ব্যারেল অপরিশোধিত তেল পরিবহন করা সম্ভব হয়েছে বলে জানানো হয়। 

আন্তর্জাতিক মুক্ত নৌ-চলাচলের স্বার্থে মার্কিন সামরিক বাহিনী এই নজরদারি ও নিরাপত্তা বজায় রাখবে বলে মুখপাত্র নিশ্চিত করেন।

/এএ 

Logo