×
Logo

আন্তর্জাতিক

ইরান ও ওমানের কৌশলগত আলোচনা চূড়ান্ত পর্যায়ে: পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০১:৩৬ এএম

ইরান ও ওমানের কৌশলগত আলোচনা চূড়ান্ত পর্যায়ে: পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি

ইরান ও ওমানের মধ্যকার দ্বিপাক্ষিক আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে নিশ্চিত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

রোববার ( ২ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়। 

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় আরাঘচি জানান, ইরানি মন্ত্রিসভায় পেশ করা এক প্রতিবেদনে তিনি মাসকাট ও তেহরানের মধ্যকার আলোচনাকে চূড়ান্ত বা বাস্তবায়নের পথে বলে বর্ণনা করেছেন।

কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল ও বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি পরিবহন পথ 'হরমুজ প্রণালি'র ভবিষ্যৎ ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিয়ে বেশ কিছুদিন ধরে নিবিড় আলোচনা চালিয়ে আসছে দুই প্রতিবেশী দেশ। 

/এএ 

Logo