×
Logo

আন্তর্জাতিক

সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ১১:৩৪ পিএম

সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজ

কুইন্স পার্ক ওভালে দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানের মুখোমুখি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বৃষ্টির কারণে টস ১৫ মিনিট বিলম্বিত হলেও টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ক্যারিবীয় অধিনায়ক রোস্টন চেজ। সিরিজের প্রথম টেস্ট জিতে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ এই ম্যাচে ড্র বা জয় পেলে দীর্ঘ ২৬ বছর পর পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট সিরিজ জয়ের স্বাদ পাবে।

সিরিজ জয়ের সমীকরণ সামনে রেখে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে ক্যারিবীয়রা। তবে অন্যদিকে পাকিস্তান একাদশে এসেছে একাধিক বড় পরিবর্তন।

সবচেয়ে বড় চমক হিসেবে বাদ দেওয়া হয়েছে অভিজ্ঞ ফাস্ট বোলার মোহাম্মদ আব্বাসকে। পাকিস্তান অধিনায়ক বাবর আজম জানিয়েছেন, কন্ডিশন বিবেচনায় এনেই আব্বাসকে একাদশের বাইরে রাখা হয়েছে। বাদ পড়েছেন অলরাউন্ডার আমির জামালও। বোলিং শক্তি হিসেবে একাদশে একজন অতিরিক্ত স্পিনার যুক্ত করার পাশাপাশি ব্যাটিং লাইনআপ শক্তিশালী করতে অভিষেক ঘটানো হয়েছে অলরাউন্ডার আওয়াইস জাফরের।

এছাড়া পেস আক্রমণে নাসিম শাহর ছোট ভাই উবাইদ শাহরও টেস্ট অভিষেক হয়েছে এই ম্যাচে। আঙুলের ইনজুরির কারণে শান মাসুদ বাদ পড়ায় ওপেনিংয়ে ফিরেছেন আবদুল্লাহ শফিক।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ:

তেজনারায়ণ চন্দ্রপল, ব্র্যান্ডন কিং, কাভেম হজ, শাই হোপ (উইকেটরক্ষক), আমির জাঙ্গু, জাস্টিন গ্রিভস, রোস্টন চেজ (অধিনায়ক), কিমার রোচ, জুমেল ওয়ারিকান, শামার জোসেফ ও জেইডেন সিলস।

পাকিস্তান একাদশ:

আজান ওয়াইস, ইমাম উল হক, আবদুল্লাহ শফিক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আলী আগা, ওয়াইস জাফর, আলী ওসমান, সাজিদ খান, মোহাম্মদ আলী ও উবাইদ শাহ।

/এএ 

Logo