×
Logo

আন্তর্জাতিক

গাজা উপত্যকার পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া উচিত ইসরায়েলের: এলি কোহেন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৭:১৯ পিএম

গাজা উপত্যকার পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া উচিত ইসরায়েলের: এলি কোহেন

ফাইল ছবি

ফিলিস্তিনের গাজা উপত্যকার অন্তত ৭০ শতাংশ এলাকা ইতোমধ্যে নিজেদের দখলে রয়েছে উল্লেখ করে পুরো ভূখণ্ডের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার আহ্বান জানিয়েছেন ইসরায়েলের জ্বালানিমন্ত্রী এলাই কোহেন।

রোববার ( ২ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়। 

কোহেন স্পষ্ট জানান, গাজায় চলমান সামরিক হামলা বা অভিযান বন্ধ করার বিষয়ে আপাতত কোনো চুক্তি হয়নি। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হামাসের অস্ত্রসংবরণ সংক্রান্ত যে চুক্তির প্রস্তাব আলোচনাধীন রয়েছে, তার প্রতি তীব্র বিরোধিতা প্রকাশ করা শীর্ষ ইসরায়েলি নেতাদের সারিতে নতুন করে যুক্ত হলেন তিনি।

এর আগে ইসরায়েলের অতি-ডানপন্থী জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন-গভির যুক্তরাষ্ট্রের প্রস্তুতকৃত উক্ত শান্তি চুক্তির খসড়াকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে সরাসরি খারিজ করে দিয়েছিলেন।

শীর্ষ মন্ত্রীদের এমন ধারাবাহিক কট্টর অবস্থানে যুদ্ধবিরতি ও শান্তি আলোচনার ভবিষ্যত আবারও চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।

/এএ 

Logo