×
Logo

আন্তর্জাতিক

চীনের গানসু প্রদেশে বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ২৫

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৪:২২ পিএম

চীনের গানসু প্রদেশে বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ২৫

চীনের গানসু প্রদেশে ভারী বৃষ্টিজনিত আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ জনে।

রোববার (২ আগস্ট) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া  জানিয়েছে, এ ঘটনায় আরও ২৩ জন আহত হয়েছেন।

এর আগে প্রাথমিক তথ্যে বলা হয়েছিল, গত ২৬ জুলাই দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশটির ওয়েইইউয়ান কাউন্টিতে প্রবল বর্ষণের পর সৃষ্ট দুর্যোগে ১০ জন নিহত হয়েছেন। তবে হালনাগাদ তথ্যের ভিত্তিতে মৃতের সংখ্যা এখন বেড়ে দাঁড়িয়েছে ২৫ জনে।

সিনহুয়ার খবরে বলা হয়েছে– চীনের জাতীয় দুর্যোগ প্রতিরোধ, প্রশমন ও ত্রাণ কমিশন গানসু প্রাদেশিক কর্তৃপক্ষকে ঘটনাটির তদন্ত এবং ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ মূল্যায়নের নির্দেশ দিয়েছে।

এদিকে, বৃষ্টি অব্যাহত থাকায় ডিংসি শহরসহ গানসুর বিভিন্ন এলাকায় আরও ভূমিধসের আশঙ্কা রয়েছে বলে সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন।

/এএম

Logo