×
Logo

আন্তর্জাতিক

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন

ছেলের বিদেশে পড়াশোনার বিপুল খরচ জোগালেন কীভাবে? অভিজিতের বাবার বিরুদ্ধে তদন্তের দাবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০১:৪৮ পিএম

ছেলের বিদেশে পড়াশোনার বিপুল খরচ জোগালেন কীভাবে? অভিজিতের বাবার বিরুদ্ধে তদন্তের দাবি

'ককরোচ জনতা পার্টি'র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের বাবার আর্থিক লেনদেন ও সম্পত্তির উৎস পুঙ্খানুপুঙ্খভাবে অনুসন্ধানের দাবি জানিয়েছেন গুজরাতের সুরাটের এক তথ্য অধিকার (আরটিআই) কর্মী। 

অমিত তিওয়ারি নামে ওই অধিকার কর্মীর অভিযোগ, ভগবানরাও দীপকে মহারাষ্ট্র ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট করপোরেশনের (এমআইডিসি) জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন। তার বেতন ছিল প্রায় ৬০ থেকে ৬৫ হাজার রুপি। কিন্তু সেই আয়ে কীভাবে সন্তানদের যুক্তরাষ্ট্রে পড়াশোনার খরচ বহন করা সম্ভব হয়েছে, তা তদন্ত করা প্রয়োজন বলে দাবি করেছেন তিনি।

অভিজিৎ দীপক যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটির স্নাতক। গত ৬ জুন, তিনি ভারতে ফিরে 'ককরোচ জনতা পার্টির বিক্ষোভ কর্মসূচি শুরু করেন।

অমিত তিওয়ারি বলেন, যদি তদন্তে আয়ের সঙ্গে সম্পদের অসামঞ্জস্য পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। 

একই সঙ্গে 'ককরোচ জনতা পার্টি'-র রাজনৈতিক বৈধতা ও তহবিল সংগ্রহ নিয়েও গুরুতর প্রশ্ন তুলেছেন তিনি। 

অমিত তিওয়ারির দাবি, 'ককরোচ জনতা পার্টি একটি অনিবন্ধিত সংস্থা হওয়া সত্ত্বেও রাজনৈতিক দলের নাম ব্যবহার করে কার্যকলাপ চালাচ্ছে। ১৯৫১ সালের জনপ্রতিনিধিত্ব আইনের ২৯'এ ধারায় দলটি নিবন্ধিত কি না, এক কোটি টাকা অনুদানের আগে নির্বাচন কমিশনের তা যাচাই করা উচিত।' 

একইসঙ্গে, নিবন্ধিত 'না' হয়ে রাজনৈতিক দলের পরিচয়ে তহবিল সংগ্রহ কিংবা অনুদান গ্রহণ আইনসম্মত কি না, সে বিষয়ে তদন্তের দাবিও জানিয়েছেন তিনি।

/এআই

Logo