×
Logo

আন্তর্জাতিক

বিক্ষোভকারী ছাত্রদের ক্ষমা করতে চান মোদি, প্রকাশ করলেন ক্ষোভও

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০৩:২৭ পিএম

বিক্ষোভকারী ছাত্রদের ক্ষমা করতে চান মোদি, প্রকাশ করলেন ক্ষোভও

বিক্ষোভের সময় যারা নরেন্দ্র মোদিকে গালিগালাজ করেছেন, তাদের তিনি ক্ষমা করে দিতে চান। শুক্রবার (৩১ জুলাই) এক ভিডিও বার্তায় ভারতের প্রধানমন্ত্রী একথা বলেন। আবার তিনি কিছুটা ক্ষোভ প্রকাশ করে বলেন, 'ওরা শুধু আমাকেই গালি দেয়নি, আমার স্বর্গবাসী মাকেও দিয়েছে'। খবর রয়টার্স'র। 

নরেন্দ্র মোদি বলেন, যারা অকথ্য শব্দ উচ্চারণ করেছে, তাদের শাস্তি দেওয়া, বারবার আদালতে হাজির করানো বা সমাজে হয়রানি করা, এসবের মাধ্যমে পরিস্থিতির সমাধান হবে না।

তিনি বলেন, জন্তর মন্তরে যা ঘটেছে তা দেশ ও বিশ্ব প্রত্যক্ষ করেছে। তার ভাষায়, কিছু 'দুষ্টু ছেলেমেয়ে' এমন অশোভন ও অপমানজনক ভাষা ব্যবহার করেছে, যা কোনো সভ্য সমাজের সাথে মানায় না। 

মোদি বলেন, ভুল করা শৈশবের স্বভাব, আর সেই ভুল সংশোধনের সুযোগও শৈশবেই থাকে। তিনি বলেন, মেয়েদের মুখে এমন ভাষা শুনে সমাজে যে ক্ষোভ তৈরি হয়েছে তা তিনি বুঝতে পারেন, এটি একটি সাংস্কৃতিক ধাক্কার মতো। তবে তিনি মনে করেন, এখন সময় এসেছে এই সন্তানদের বুকে টেনে নিয়ে সঠিক পথ দেখানোর। তার ভাষায়, তারা পথ হারিয়েছে এবং তাদের সঠিক পথ দেখানো তাদের দায়িত্ব।


দাঁত ও জিভের এক রূপক ব্যবহার করে তিনি বলেন, জিভ মাঝে মাঝে দাঁতের ফাঁকে আটকে রক্তাক্ত হয়। তবু দাঁত ভেঙে ফেলা হয় না। কারণ দাঁত ও জিভ দুটোই নিজেদের। একইভাবে এই সন্তানরাও তাদেরই এবং তাদের সঠিক পথ দেখানো কর্তব্য বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, যারা পথভ্রষ্ট হয়েছে তাদের পথ দেখানো কঠিন কাজ হলেও এটি তাদের গ্রহণ করতে হবে।

/এমএমএইচ


Logo