×
Logo

আন্তর্জাতিক

ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ১২:১৩ পিএম

ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন নিহত

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত তিনজন নিহত এবং আরও ১৫ জন আহত হয়েছেন। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো এ তথ্য নিশ্চিত করেছেন। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সের বরাতে কাতার-ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা শনিবার (১ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানায়। 

প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে জানান, শনিবার ভোরে হামলা শুরু হলে এক ডজনেরও বেশি বিস্ফোরণ ঘটে। যার কম্পন পুরো শহর জুড়ে ছড়িয়ে পড়ে।

কিয়েভের মেয়র ক্লিচকো বলেন, হামলায় শেভচেনকিভস্কি এবং সোলোমিয়ানস্কি এলাকার ক্ষতিগ্রস্ত ভবনগুলোতে বাসিন্দারা আটকা পড়েছিলেন। ১৩ ও ১৭ বছর বয়সী দুই কিশোরসহ আহত ১৫ জনের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়। যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

এদিকে, এ ঘটনায় কিয়েভের আরও কয়েকটি জেলায় অগ্নিকাণ্ড ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। যার মধ্যে দারনিৎস্কিতে জ্বলন্ত গুদাম এবং হলোসিভস্কিতে ভবনের ওপর ধ্বংসাবশেষ ধসে পড়ার ঘটনাও রয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত থাকায় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে রয়েছেন।

সাম্প্রতিক সময়ে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ঘাটতির সুযোগ নিয়ে রাশিয়া সাম্প্রতিক মাসগুলোতে কিয়েভের ওপর হামলা বাড়িয়েছে। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি মিত্রদের কাছে আরও সমর্থনের জন্য চাপ দিয়েছেন এবং প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্সের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছেন।

/এসআর 

Logo