×
Logo

আন্তর্জাতিক

সিবিএস নিউজ

ইরানের জ্বালানি অবকাঠামোতে বড় হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০৮:২৭ এএম

ইরানের জ্বালানি অবকাঠামোতে বড় হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের জ্বালানি অবকাঠামোর ওপর বড় ধরনের বোমা হামলার প্রস্তুতি নিচ্ছে এবং সপ্তাহের মধ্যে এই হামলা সংঘটিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে এক প্রতিবেদনে দাবি করেছে সিবিএস নিউজ। শুক্রবার (৩১ জুলাই) প্রকাশিত সংবাদের বরাতে শনিবার আনাদুলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানায়। 

সংবাদে বলা হয়েছে, অর্থনৈতিক বিপর্যয়ের আশঙ্কায় ট্রাম্প-নেতানিয়াহু বৈঠকে অভিযান শেষ করার বিষয়ে আলোচনা হয়। যদিও তখন কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়নি। হামলার প্রস্ততি নিয়ে ইসরায়েলকে জানানো হয়েছে এবং তারা ওয়াশিংটনের সঙ্গে সমন্বয় করছে। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো হামলার চূড়ান্ত অনুমোদন দেননি বলে জানানো হয়েছে। 

এক ইসরায়েলি কর্মকর্তা সিবিএস নিউজকে বলেন, পূর্ণাঙ্গ সামরিক অভিযান পুনরায় শুরু করার কোনো সিদ্ধান্তের বিষয়ে ইসরায়েল অবগত নয় এবং ইরানের বিরুদ্ধে হামলায় যোগ দেওয়ার জন্য তাদের অনুরোধ করা হয়নি।

ক্যাম্প ডেভিডে মন্ত্রিসভার এক বৈঠকে ভাষণ দিতে গিয়ে ট্রাম্প বলেন, আমরা ইরানের ওপর খুব কঠিন আঘাত হানব। এক পর্যায়ে তারা বলবে, আমরা আর এটা সহ্য করতে পারছি না।

হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেন, যুক্তরাষ্ট্র জয়ী হবে এবং ট্রাম্পের শাসনামলে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না।

সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্যুৎকেন্দ্র ও শোধনাগারগুলো সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারে এবং মার্কিন কর্মকর্তারা তেহরানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়ার বিষয়টিও বিবেচনা করছেন।

/এসআর 

Logo