×
Logo

আন্তর্জাতিক

কুয়েতে মার্কিন বিমানঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানি সেনাবাহিনীর

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০১:৩২ পিএম

কুয়েতে মার্কিন বিমানঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানি সেনাবাহিনীর

ফাইল ছবি

কুয়েতে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলগত সামরিক ঘাঁটি 'আহমেদ আল-জাবের এয়ারবেস'-এ সফল ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানি সেনাবাহিনী। সম্প্রতি ইরানের ভূখণ্ডে মার্কিন হামলার বদলা নিতেই এই পাল্টা সামরিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়।

শুক্রবার (৩১ জুলাই) তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানায়।   

প্রতিবেদনে বলা হয়, হামলায় বিস্ফোরকবাহী ড্রোন ব্যবহার করে মার্কিন ঘাঁটির হ্যাঙ্গার, স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা এবং গুরুত্বপূর্ণ সরঞ্জামাগার লক্ষ্য করে আঘাত হানা হয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, সম্প্রতি ইরানের ক্যাশম দ্বীপের একটি আবাসিক ভবনে যুক্তরাষ্ট্রের বিমান হামলার জবাবে এই অভিযান চালানো হয়েছে। ইরানি বাহিনীর দাবি, কুয়েতের এই বিমানঘাঁটিটি পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের আকাশপথের নজরদারি এবং কৌশলগত সামরিক সহায়তা পরিচালনার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল।

/এএ 

Logo