×
Logo

আন্তর্জাতিক

দক্ষিণ নেপালে তীব্র সাম্প্রদায়িক সংঘাত: নিহত অন্তত ৩

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ১২:২২ পিএম

দক্ষিণ নেপালে তীব্র সাম্প্রদায়িক সংঘাত: নিহত অন্তত ৩

দক্ষিণ নেপালে স্থানীয় হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত ছড়িয়ে পড়েছে। গত রবিবার থেকে শুরু হওয়া এই সহিংসতার জেরে এ পর্যন্ত অন্তত ৩ জন নিহত হয়েছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে একাধিক জেলায় সান্ধ্য আইন (কারফিউ) জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সহিংসতার বিস্তার ঠেকাতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধারে সুনসারি, সরলাহি, পারসা ও জনকপুর জেলায় কারফিউ জারি করেছে স্থানীয় প্রশাসন। একই সাথে সেনাবাহিনীসহ শত শত অতিরিক্ত নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্রে মাধ্যমে জানা যায়, প্রথম সংঘাতের সূত্রপাত ঘটে সুনসারি জেলায় ধর্মীয় উদযাপনকে কেন্দ্র করে দুই গ্রুপের বাকবিতণ্ডার পর। পরবর্তীতে তা ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা সরকারি কার্যালয়, শপিং মল এবং পুলিশ ফাঁড়িতে হামলা ও অগ্নিসংযোগ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও গুলি ছুড়লে ওম প্রকাশ মেহতা নামের এক কৃষক নিহত হন এবং জয় প্রকাশ মেহতাসহ বহু লোক আহত হন। 

বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় জয় প্রকাশ মেহতার মৃত্যু হয়। পরবর্তীতে সিরাহা জেলায় গণেশ যাদব নামে আরও এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারা গেলে মোট নিহতের সংখ্যা দাঁড়ায় ৩ জনে।

সহিংসতায় উদ্বেগ প্রকাশ করে নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল এক জরুরি বার্তায় বলেছেন, আমি সকল রাজনৈতিক দল, সুশীল সমাজ এবং সকল ভাই-বোনদের সামাজিক ঐক্য, সাম্প্রদায়িক সম্প্রীতি, বন্ধুত্ব ও সহনশীলতা বজায় রাখার আহ্বান জানাচ্ছি।

/এএ 


Logo