×
Logo

আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় তিন ফিলিস্তিনি নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০১:৩২ পিএম

গাজায় ইসরায়েলি হামলায় তিন ফিলিস্তিনি নিহত

মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় রাতভর ইসরায়েলি বাহিনীর হামলায় দুই শিশুসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়। 

প্রতিবেদনে বলা হয়, গাজার দক্ষিণ খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুতদের আশ্রয় নেওয়া একটি তাঁবুতে ইসরায়েলি হামলায় আট বছর বয়সী এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। মধ্য গাজায় একটি আবাসিক অ্যাপার্টমেন্টে আরেকটি হামলায় আরেক শিশু নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। 

এদিকে, ইসরায়েলি ড্রোন পশ্চিম গাজা শহরের একটি আবাসিক অ্যাপার্টমেন্টেও হামলা চালিয়েছে। এতে ১০ জন আহত হয়েছেন। যাদের অধিকাংশই শিশু। আহতদের আল-শিফা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ১১ অক্টোবর যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে প্রায় প্রতিদিনের ইসরায়েলি হামলায় অন্তত ১ হাজার ২০৯ জন নিহত এবং ৩ হাজার ৯৪৩ জন আহত হয়েছেন।

/এসআর 

Logo