ইরানের কেশম দ্বীপে একটি আবাসিক ভবনে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় এক দম্পতি ও তাদের দুই বছর বয়সী শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
হরমুজগান ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্সেসের তথ্যমতে, নিহতের তালিকায় রয়েছেন ওই দম্পতি ও তাদের দুই বছর বয়সী এক সন্তান।
একই হামলায় গুরুতর আহত হয়ে আরও দুই শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, যাদের বয়স যথাক্রমে সাত ও নয় বছর।
/এএ