দক্ষিণ লেবাননে ইসরায়েলি যানে ড্রোন হামলা, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৫:৪৯ পিএম
দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক বাহিনীর একটি ইঞ্জিনিয়ারিং যানে বিস্ফোরক ড্রোন হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গের অভিযোগ এনেছে ইসরায়েল।
বুধবার (২৯ জুলাই) ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার গভীর রাতে অধিকৃত দক্ষিণ লেবাননের ‘আলি তাহের রিজ’ অঞ্চলে আইডিএফের একটি বিস্ফোরকবোঝাই ড্রোন হামলা চালায় লেবাননে সশস্ত্র গোষ্ঠী। তবে এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে সেনাবাহিনী নিশ্চিত করেছে।
ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র এই হামলাকে লেবাননে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন বলে অভিহিত করেছেন।
আইডিএফ স্পষ্ট জানিয়েছে, সেনা সদস্যরা সীমান্ত সংলগ্ন ওই পর্বত অঞ্চলে তাদের সামরিক অবস্থান বজায় রাখবে এবং কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে এলাকাটিতে অগ্রসর হতে বা সেনাদের ওপর হামলার সুযোগ দেওয়া হবে না। এই ঘটনার পর আইডিএফ ইতোমধ্যে পালটা কামান হামলা চালিয়েছে এবং প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপ নিয়ে উর্ধতন পর্যায়ে আলোচনা করছে।
/এএ