×
Logo

আন্তর্জাতিক

আসামে বন্যায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৭৫

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৪:২০ পিএম

আসামে বন্যায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৭৫

ভারতের আসামে বন্যার পানি নামতে শুরু করলেও গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৫ জনে দাঁড়িয়েছে।

তবে বন্যাকবলিত মানুষের সংখ্যা কিছুটা কমে বর্তমানে ৩ লাখ ৩২ হাজারে নেমে এসেছে বলে জানিয়েছে আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএসডিএমএ)।

মৃতদের পরিবারের জন্য আর্থিক সহায়তা বাড়িয়ে ৯ লাখ টাকা করার ঘোষণা দিয়েছে রাজ্য সরকার।

কর্তৃপক্ষ জানিয়েছে– বর্তমানে শিবসাগর, চরাইদেও, গোলাঘাট, যোরহাট, নওগাঁও, সোনিতপুর, কামরূপ জেলা এখনও বন্যার পানিতে প্লাবিত। এসব জেলার ৬২২টি গ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

উদ্ধারকাজ ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী, বিমানবাহিনী, জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনী (এনডিআরএফ), রাজ্য দুর্যোগ মোকাবেলা বাহিনী (এসডিআরএফ), ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবীরা।

এএসডিএমএর বুলেটিনে বলা হয়েছে, বন্যার কারণে এখন পর্যন্ত প্রায় ৪৫ হাজার ৩৪২ হেক্টর কৃষিজমি পানির নিচে তলিয়ে গেছে। এতে ফসল, ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রেখেছে।

সূত্র: এনডিটিভি

/এএম

Logo