কৃষক বিক্ষোভে উত্তাল ভোপাল, মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ে পদযাত্রা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০২:২৮ পিএম
সরকারের কাছে ন্যায্য মূল্যে উৎপাদিত শস্য বিক্রির দাবিতে কৃষকদের বিক্ষোভে উত্তাল ভারতের মধ্যপ্রদেশ।
বুধবার (২৯ জুলাই) মধ্যপ্রদেশের হোশঙ্গাবাদ থেকে রাজধানী ভোপালে অবস্থিত মুখ্যমন্ত্রী মোহন যাদবের বাসভবনের দিকে ‘কৃষক ক্রান্তি পদযাত্রা’ করে হাজারও কৃষক।
ন্যূনতম সহায়ক মূল্যে কৃষকদের উৎপাদিত মুগ ডাল কেনা, সার বিতরণ ব্যবস্থার উন্নতির পাশাপাশি কৃষিখাতে প্রয়োজনীয় সংস্কার আনার দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠে সড়ক।
এ সময় নিরাপত্তা বাহিনীর সাথে ব্যাপক সংঘর্ষে জড়ায় আন্দোলনকারীরা। ব্যরিকেড ভেঙ্গে প্রবেশ করার চেষ্টা করে আন্দোলনকারীরা। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ।
'সংযুক্ত কিষাণ মোর্চা'র অন্তর্ভুক্ত ১৯টি কৃষক সংগঠনের যৌথ উদ্যোগে এই আন্দোলনের ডাক দেওয়া হয় বলে জানিয়েছে ভারতের একাধিক গণমাধ্যম।
/এএম