×
Logo

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-সৌদি বিমান হামলার পর ইরাকে জরুরি বৈঠকের আহ্বান প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০১:১৪ পিএম

যুক্তরাষ্ট্র-সৌদি বিমান হামলার পর ইরাকে জরুরি বৈঠকের আহ্বান প্রধানমন্ত্রীর

ফাইল ছবি

ইরাকের ভূখণ্ডে ভোররাতে মার্কিন যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ বিমান হামলার পর তৈরি হওয়া নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী পরিষদের জরুরি বৈঠক ডেকেছেন দেশটির প্রধানমন্ত্রী আলী আল-জাইদি। 

বুধবার (২৯ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়। 

প্রতিবেদন থেকে জানানো হয়, দেশের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি এবং শেষ রাতের আকস্মিক বিমান হামলার সার্বিক চিত্র নিয়ে উচ্চপর্যায়ের এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে।  

জরুরি বৈঠকটি শেষ হওয়ার পর গৃহীত সিদ্ধান্ত ও হামলা সংক্রান্ত বিস্তারিত তথ্য উল্লেখ করে একটি পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। 

/এএ 

Logo