ইরানের ৫টি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি জর্ডানের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০১:০১ পিএম
জর্ডানের ভূখণ্ড লক্ষ্য করে ভোররাতে ইরান থেকে নিক্ষেপ করা ৫টি ক্ষেপণাস্ত্র আকাশেই সফলভাবে ধ্বংস করার কথা জানিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী।
বুধবার (২৯ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদনে থেকে জানা যায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত সতর্কতার সাথে আগত পাঁচটি মিসাইল সনাক্ত করে এবং সেগুলোকে ধ্বংস ও নিষ্ক্রিয় করে।
এর আগে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর দাবি করে, তারা জর্ডানে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটি এবং সেন্ট্রাল কমান্ড কেন্দ্র লক্ষ্য করে বেশ কয়েকটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
/এএ