×
Logo

আন্তর্জাতিক

কাঁধে বহনযোগ্য চীনা ক্ষেপণাস্ত্র পাচ্ছে ইরান

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১২:২৯ পিএম

কাঁধে বহনযোগ্য চীনা ক্ষেপণাস্ত্র পাচ্ছে ইরান

আগামী কয়েক সপ্তাহের মধ্যে চীন থেকে কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্রের প্রাথমিক চালান গ্রহণ করতে চলেছে ইরান। সংখ্যার বিবেচনায় এটি ৩০০-৪০০টি হতে পারে। বুধবার (২৯ জুলাই) আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়। 

রয়টার্স তিনটি সূত্রের বরাত দিয়ে জানায়, চীনের সাথে আনুমানিক ৬০ থেকে ৭০ মিলিয়ন ডলার মূল্যের এই ক্ষেপণাস্ত্র ক্রয় তেহরানের অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্রচেষ্টা। যার মাধ্যমে ইরানের সাথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর স্বল্প-পাল্লার বিমান প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করছে তেহরান।

এদিকে, চলমান যুদ্ধ ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও সামরিক ঘাঁটিগুলোকে রক্ষা করার দুর্বলতাগুলো প্রকাশ করে, ফলে ইরানের আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করণের উদ্যোগ জরুরি হয়ে পড়েছে।

রয়টার্স জানায়, এই চুক্তির আওতায় ৩০০ থেকে ৪০০টি বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা (ম্যান প্যাড) ক্রয় করা হবে, যার মধ্যে বিশেষভাবে চীনের কিউডব্লিউ-১২ এবং এফএন-১৬ ক্ষেপণাস্ত্র অন্তর্ভুক্ত রয়েছে।

/এসআর 

Logo