×
Logo

আন্তর্জাতিক

অনুষ্ঠিত হতে যাচ্ছে নেতানিয়াহু-ট্রাম্প সপ্তম হোয়াইট হাউস বৈঠক

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৬:৫০ পিএম

অনুষ্ঠিত হতে যাচ্ছে নেতানিয়াহু-ট্রাম্প সপ্তম হোয়াইট হাউস বৈঠক

রাজনৈতিক ঝুঁকি উপেক্ষা করে নেতানিয়াহুর সাথে সপ্তম হোয়াইট হাউস বৈঠকের আয়োজন করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২৮ জুলাই) ওভাল অফিসে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়। 

এদিকে, নেতানিয়াহুর সাথে এই বৈঠক অনুষ্ঠিত করতে ট্রাম্প রাজনৈতিক ঝুঁকি উপেক্ষা করছেন বলে একাধিক মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। ২৮শে ফেব্রুয়ারি যৌথভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর মঙ্গলবারের এই বৈঠকটিই হবে দুই নেতার প্রথম সাক্ষাৎ।

এই ঘটনাটি মার্কিন জনগণ ও রিপাবলিকানদের কিছু অংশের মধ্যে ইসরায়েল সম্পর্কে সংশয়কে আরও বাড়িয়ে দিয়েছে ।

গত সপ্তাহের শেষের দিকে বৈঠকটির ঘোষণা দেওয়া হয়। এরমধ্যে ইসরায়েলের অন্যতম কট্টর সমর্থক মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে ওয়াশিংটন ডিসি যাওয়ার পরিকল্পনা করছিলেন নেতানিয়াহু।

/এসআর 

Logo