×
Logo

আন্তর্জাতিক

হরমুজ প্রণালি ও আঞ্চলিক শান্তি ইস্যুতে ইরান-জাপান পররাষ্ট্রমন্ত্রীদের ফোনালাপ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৬:৪৩ পিএম

হরমুজ প্রণালি ও আঞ্চলিক শান্তি ইস্যুতে ইরান-জাপান পররাষ্ট্রমন্ত্রীদের ফোনালাপ

ফাইল ছবি

ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যকার চলমান যুদ্ধ প্রশমন এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করার লক্ষ্যে এক টেলিফোন আলাপে মিলিত হয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিতসু মোতেগি। 

মঙ্গলবার (২৮ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। 

প্রতিবেদনটিতে বলা হয়, ফোনালাপকালে পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চলমান কূটনৈতিক প্রচেষ্টার সর্বশেষ অগ্রগতি জাপানি পররাষ্ট্রমন্ত্রীর কাছে তুলে ধরেন। এছাড়া আন্তর্জাতিক জ্বালানি ও নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে উভয় দেশ হরমুজ প্রণালির মধ্যকার নিরাপত্তাহীনতা দূরীকরণে যৌথ সহযোগিতা অব্যাহত রাখার ওপর জোর দিয়েছে।

উল্লেখ্য, লোহিত সাগর ও হরমুজ প্রণালিতে চলমান উত্তেজনার কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। সূর্যোদয়ের দেশ জাপান তাদের প্রয়োজনীয় অপরিশোধিত কাঁচা তেলের ৯০ শতাংশের বেশি পরিবহনের জন্য হরমুজ প্রণালির ওপর সম্পূর্ণ নির্ভর করে।

/এএ 


Logo