×
Logo

আন্তর্জাতিক

মেক্সিকোয় প্রেসিডেন্ট প্রাসাদের পাশে গুলি, নিহত ১

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৬:০৮ পিএম

মেক্সিকোয় প্রেসিডেন্ট প্রাসাদের পাশে গুলি, নিহত ১

ফাইল ছবি

মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে প্রেসিডেন্টের প্রাসাদের পাশে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় গুলিবিদ্ধ আরও দুজন।

সোমবার (২৭ জুলাই) দেশটির প্রেসিডেন্ট প্রাসাদ ও জোকালো পাবলিক স্কয়ারের পাশে সান্তো দোমিঙ্গো স্কয়ারে এ ঘটনা ঘটে।

এ ঘটনাকে ‘সরাসরি হামলা’ হিসেবে চিহ্নিত করেছে কর্তৃপক্ষ। জানানো হয়েছে, গুলিতে নিহত ব্যক্তির বয়স ৪২ বছর।

সন্দেহভাজন হামলাকারীরা গুলি করার পরপরই মোটরসাইকেলে করে পালিয়ে যায় বলে ধারণা পুলিশের। তদন্ত শুরু করেছে প্রশাসন। তবে ঠিক কী উদ্দেশ্যে হামলা করা হয়েছে, তা এখনও অজানা।

ঔপনিবেশিক যুগের স্থাপত্যে ঘেরা সান্তো দোমিঙ্গো স্কয়ার এলাকাটি জাল কাগজপত্র তৈরি ও বিক্রির জন্য কুখ্যাত বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

মেক্সিকোয় মাদকচক্রের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলোয় এমন গোলাগুলি ও হতাহতের ঘটনা খুবই সাধারণ। কিন্তু প্রেসিডেন্ট প্রাসাদের পাশে এমন ঘটনা সচরাচর দেখা যায় না।

/এএম

Logo