মার্কিন হামলায় অকার্যকর ইরানের বুশেহর বিমানবন্দর
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৪:০০ পিএম
ফাইল ছবি
যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক হামলায় ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বুশেহর বিমানবন্দরটি সম্পূর্ণ অকার্যকর ও ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে বলে জানিয়েছে ইরান সরকারের মুখপাত্র ফাতেমে মহাজেরানি।
মঙ্গলবার (২৮ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
তিনি জানান, বিমানবন্দরটি পুনরায় চালু করতে হলে শুরু থেকে একদম নতুন করে পুনর্নির্মাণ করতে হবে।
তিনি আরও বলেন, জনসাধারণের সেবার জন্য সম্প্রতি কেনা একটি সংস্কারকৃত বিমানের ধ্বংসাবশেষ আমরা দেখেছি, যা সরাসরি ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হয়ে গেছে। বিমানটির কেবল ছোট একটি অংশ অবশিষ্ট রয়েছে।
ফাতেমে মহাজেরানি আরও জানান, বিমানবন্দর চত্বরে অবস্থিত বুশেহর আবহাওয়া কেন্দ্রটিও মার্কিন হামলায় প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, যা সম্পূর্ণ বেসামরিক কাজে ব্যবহৃত হতো।
/এএ