×
Logo

আন্তর্জাতিক

চায়না ইস্টার্নের ফ্লাইটে পাওয়ার ব্যাংকে আগুন, যাত্রীদের মাঝে আতঙ্ক

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০২:২৬ পিএম

চায়না ইস্টার্নের ফ্লাইটে পাওয়ার ব্যাংকে আগুন, যাত্রীদের মাঝে আতঙ্ক

চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইট অবতরণের পরপরই ওভারহেড কম্পার্টমেন্টে রাখা একটি পাওয়ার ব্যাংক থেকে আগুনের ঘটনা ঘটেছে। ঘটনাটি গুইঝৌ প্রদেশের গুইইয়াং লংডংবাও আন্তর্জাতিক বিমানবন্দরের। কেবিন ক্রুরা অবশ্য আগুন বেশিদূর ছড়াতে দেননি। দ্রুতই তারা নিয়ন্ত্রণে আনেন এবং এতে কোনো যাত্রী আহত হননি।

সাউথ চায়না মর্নিং পোস্টের বরাত দিয়ে গালফ নিউজ জানায়, ২৪ জুলাই লানঝু থেকে আসা চায়না ইস্টার্নের এমইউ২৪২১ ফ্লাইটে এই ঘটনা ঘটে। এয়ারবাস এ৩২০ বিমানটি টার্মিনালের দিকে ট্যাক্সি করার সময় এক যাত্রীর হ্যান্ড লাগেজে থাকা পাওয়ার ব্যাংক থেকে আগুনের সূত্রপাত।

অ্যাভিয়েশন সেফটি নেটওয়ার্কের তথ্য অনুযায়ী, কোনো যাত্রী আহত না হলেও বিমানের কিছুটা ধোঁয়াজনিত ক্ষতি হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, খোলা ওভারহেড লাগেজ কম্পার্টমেন্ট থেকে আগুনের ধোঁয়া বের হচ্ছে। এক ফ্লাইট অ্যাটেনডেন্টকে কম্পার্টমেন্টের ভেতরে হাত ঢুকিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করতে দেখা যায়। পাশাপাশি অন্য ক্রু সদস্যরাও পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন।

যাত্রীদের নামার আগেই কেবিন ক্রুরা আগুন নিভিয়ে ফেলেন। এ ছাড়া বিমানবন্দরের দমকল কর্মীরাও ঘটনাস্থলে পৌঁছান।

চায়না ইস্টার্ন যাত্রীদের কেবিন ব্যাগে পাওয়ার ব্যাংক বহনের অনুমতি দিলেও তা ওভারহেড কম্পার্টমেন্টে রাখা নিষিদ্ধ। এছাড়া ফ্লাইট চলাকালীন পাওয়ার ব্যাংক‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ দিয়ে ইলেকট্রনিক ডিভাইসে ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌চার্জ দেওয়ারও অনুমতি নেই।

/এমএমএইচ

Logo