×
Logo

আন্তর্জাতিক

জুলাই ২৪-২৬: হরমুজ অতিক্রম করেছে ২৯টি জাহাজ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১১:৪২ এএম

জুলাই ২৪-২৬: হরমুজ অতিক্রম করেছে ২৯টি জাহাজ

বিশ্বের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে, গত ২৪ থেকে ২৬ জুলাই পর্যন্ত, তিন দিনে মোট ২৯টি জাহাজ চলাচল করেছে বলে জানিয়েছে সামুদ্রিক জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান মেরিন ট্রাফিক।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, এ সময়ে প্রণালিটি দিয়ে ২১টি জাহাজ বাইরে গেছে এবং ৮টি জাহাজ প্রবেশ করেছে।

অন্যদিকে, একই সময়ে বাব এল-মান্দেব প্রণালি দিয়ে মোট ১০০টি জাহাজ চলাচল করেছে।

এর মধ্যে ৫১টি জাহাজ লোহিত সাগরে প্রবেশ করেছে এবং ৪৯টি জাহাজ সেখান থেকে বেরিয়ে গেছে বলে জানিয়েছে মেরিন ট্রাফিক।

/এআই

Logo