×
Logo

আন্তর্জাতিক

ইসরায়েল-লেবানন নতুন দফার আলোচনা শুরু ৪ আগস্ট: যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৮:৫৬ এএম

ইসরায়েল-লেবানন নতুন দফার আলোচনা শুরু ৪ আগস্ট: যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া একটি চুক্তি বাস্তবায়ন এবং ভবিষ্যতে দুই দেশের মধ্যে একটি পূর্ণাঙ্গ শান্তি চুক্তির লক্ষ্যে আগামী সপ্তাহে ইতালির রোমে বৈঠকে বসবেন ইসরায়েল ও লেবাননের কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের এক কর্মকর্তা জানান, ৪ থেকে ৬ আগস্ট পর্যন্ত যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এই বৈঠক অনুষ্ঠিত হবে। খবর সিএনএনের। 

এই বৈঠক এমন সময় হচ্ছে, যখন গত সপ্তাহে দক্ষিণ লেবাননের প্রথম পাইলট জোন এর নিয়ন্ত্রণ ইসরায়েলি সেনাবাহিনী লেবাননের সশস্ত্র বাহিনীর কাছে হস্তান্তর করেছে বলে জানায়। এর পরপরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে বৈঠক করেন। 

মার্কিন পররাষ্ট্র দফতরের কর্মকর্তা বলেন, এই কারিগরি পর্যায়ের আলোচনায় জুনের শেষ দিকে ঘোষিত ফ্রেমওয়ার্ক চুক্তি পুরোপুরি বাস্তবায়নের বিষয়টি গুরুত্ব পাবে।

আলোচনায় পাইলট জোন আরও সম্প্রসারণ, সীমান্ত-সংক্রান্ত বাকি সমস্যার সমাধান এবং একটি পূর্ণাঙ্গ শান্তি ও নিরাপত্তা চুক্তির দিকে এগিয়ে যাওয়ার বিষয় নিয়ে আলোচনা হবে।

তিনি বলেন, এই ফ্রেমওয়ার্কই স্থায়ী শান্তির একমাত্র পথ।

তিনি আরও বলেন, প্রথম পাইলট জোন থেকে পাওয়া অভিজ্ঞতা ভবিষ্যতে ধাপে ধাপে আরও পাইলট জোন চালু করতে সহায়তা করবে।

/এএন

Logo