ইরানের নৌ, বিমান বাহিনী ও শীর্ষ নেতৃত্বকে পুরোপুরি ধ্বংস করা হয়েছে: ট্রাম্প
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০১:৪৬ এএম
মার্কিন সামরিক বাহিনীর হামলায় ইরানের নৌবাহিনী, বিমান বাহিনী, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং শীর্ষ নেতৃত্বকে পুরোপুরি ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার (২৭ জুলাই) যুক্তরাষ্ট্রের মিশিগানে জেনারেল মোটর্সের একটি টেস্ট সাইটে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় তিনি এই দাবি করেন।
ট্রাম্প বলেন, আমরা ইরানের নৌবাহিনী ধ্বংস করেছি, তাদের বিমান বাহিনী ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছি এবং তাদের শীর্ষ নেতৃত্বকেও খতম করেছি।
তিনি আরও বলেন, মার্কিন হামলায় ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র তৈরি করার বেশিরভাগ সক্ষমতাই ধূলিসাৎ হয়ে গেছে। যার ফলে দেশটির ড্রোন উৎপাদন ক্ষমতা নেমে মাত্র ৭ শতাংশে দাঁড়িয়েছে।
ইরানের সাথে সম্ভাব্য আলোচনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তারা এখন একটি চুক্তিতে পৌঁছাতে আমাদের সাথে কথা বলছে। কিন্তু আমরা যদি কঠোর অবস্থান না নিতাম, তবে কোনো আলোচনার সুযোগই তৈরি হতো না।
/এএ