×
Logo

আন্তর্জাতিক

ইয়েমেন সংঘাতের সঙ্গে যুক্ত নয় যুক্তরাষ্ট্র: ট্রাম্প

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১১:৫৯ পিএম

ইয়েমেন সংঘাতের সঙ্গে যুক্ত নয় যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ইয়েমেনের সামরিক গোষ্ঠী হুথিদের সঙ্গে সৌদি আরবের চলমান সশস্ত্র সংঘাত ও পাল্টাপাল্টি হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প জানান, ওয়াশিংটন নিয়মিতভাবে সৌদি আরবের সঙ্গে নানা বিষয়ে আলোচনা ও যোগাযোগ রক্ষা করে চললেও ইয়েমেনের বর্তমান লড়াইয়ের সঙ্গে যুক্ত নয়। তবে ভবিষ্যতে কোনো বড় সমস্যা তৈরি হলে মার্কিন প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ বা হস্তক্ষেপ করতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

সম্প্রতি লোহিত সাগরে সৌদি আরবের মালিকানাধীন একাধিক তেলবাহী জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুথিরা। পাশাপাশি সৌদির বিভিন্ন গুরুত্বপূর্ণ বন্দর ও বাণিজ্যিক পথের ওপর সামুদ্রিক অবরোধের ঘোষণাও দেয় ইয়েমেনের এই সশস্ত্র দলটি। এর জবাবে হুথিনিয়ন্ত্রিত লক্ষ্যবস্তুগুলোতে তীব্র বিমান হামলা শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট।

এদিকে সৌদি আরব ঐতিহাসিক 'আব্রাহাম অ্যাকর্ডস'-এ যুক্ত হয়ে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে কি না—এমন প্রশ্নে ট্রাম্প জানান, রিয়াদের সঙ্গে এই বিষয়ে সম্প্রতি কোনো কথা হয়নি। 

তিনি উল্লেখ করেন, আব্রাহাম একর্ডসে সম্মত হয়ে ইসরায়েলকে আনুষ্ঠানিক স্বীকৃতি না দিলে সৌদি আরবের সঙ্গে ওয়াশিংটনের প্রস্তাবিত বেসামরিক পারমাণবিক চুক্তিটি বাস্তবায়ন করা সম্ভব হবে না।

/এএ 

Logo