×
Logo

আন্তর্জাতিক

গ্রেফতারের হুমকি

মামদানির বিরুদ্ধে ‘ঘৃণা উসকে দেওয়ার’ অভিযোগ নেতানিয়াহুর

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১২:৩৫ পিএম

মামদানির বিরুদ্ধে ‘ঘৃণা উসকে দেওয়ার’ অভিযোগ নেতানিয়াহুর

নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির বিরুদ্ধে ‘ঘৃণা উসকে দেওয়ার’ অভিযোগ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু। এর আগে মামদানি নেতানিয়াহুকে গ্রেফতারের হুমকি দেন। সোমবার (২৭ জুলাই) বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

নেতানিয়াহু বলেন, নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি কর্তৃক গ্রেফতারের হুমকির পরও তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করবেন ও জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার পরিকল্পনা করছেন।

এদিকে, গত সপ্তাহে মামদানি নেতানিয়াহুকে দেওয়া সেই হুমকি থেকে সরে আসেন এবং স্বীকার করেন যে, বিশ্বের সর্বোচ্চ যুদ্ধাপরাধ আদালত আন্তর্জাতিক অপরাধ আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে নেতানিয়াহুকে গ্রেফতার করার আইনি ক্ষমতা তার নেই।

নেতানিয়াহু মামদানির উদ্দেশ্য করে বলেন, তার তো ইহুদি, খ্রিস্টান, মুসলিম—সকল নিউ ইয়র্কবাসীর মেয়র হওয়ার কথা, কিন্তু তিনি এক গোষ্ঠীকে অন্য গোষ্ঠীর বিরুদ্ধে উস্কে দেওয়ার চেষ্টা করছেন। 

বৃহস্পতিবার নেতানিয়াহু নিউইয়র্কে ঘটে যাওয়া দুটি ছুরিকাঘাতের ঘটনার কথা উল্লেখ করে বলেন, যেখানে এক সন্দেহভাজন ব্যক্তি মাত্র কয়েক ব্লক দূরে একজন ইহুদি ও একজন এশীয় ব্যক্তিকে ছুরিকাঘাত করে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি ছুরিকাঘাত করার সময় ‘আল্লাহু আকবার’ বলে চিৎকার করেছিল। প্রত্যেক ভুক্তভোগীর ঘটনায় তার বিরুদ্ধে বিদ্বেষমূলক অপরাধের অভিযোগ আনা হয়েছে।

এ ঘটনায় নেতানিয়াহু বলেন, নিউইয়র্কের ইহুদিরা এই মুহূর্তে ভীত। 

/এসআর 

Logo