×
Logo

আন্তর্জাতিক

ইরানে হামলার জন্য গোলাবারুদের ঘাটতির অভিযোগ উড়িয়ে দিলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১১:১৯ এএম

ইরানে হামলার জন্য গোলাবারুদের ঘাটতির অভিযোগ উড়িয়ে দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, গোলাবারুদের ঘাটতির কারণে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধ করা হয়েছে, এমন অভিযোগের কোনো ভিত্তি নেই।

রোববার (২৬ জুলাই) ওয়াল স্ট্রিট জার্নাল-কে দেওয়া এক বক্তব্যে ট্রাম্প বলেন, টানা ১৩ দিন, ইরানে বিমান হামলা চালানোর পর, অভিযান স্থগিতের সিদ্ধান্তের সঙ্গে গোলাবারুদের স্বল্পতার কোনো সম্পর্ক নেই।

এ ধরনের দাবি প্রত্যাখ্যান করে ট্রাম্প বলেন, 'পৃথিবীর যেকোনো দেশের তুলনায় আমাদের কাছে অনেক বেশি গোলাবারুদ রয়েছে। এমনকি আমাদের যতটা প্রয়োজন, তারও অনেক বেশি মজুত আছে।'

সাম্প্রতিক সময়ে, যুক্তরাষ্ট্রের নির্ভুল ক্ষেপণাস্ত্র ও অন্যান্য গুরুত্বপূর্ণ অস্ত্রের মজুত কমে যাওয়ার খবর প্রকাশিত হওয়ার পরই ট্রাম্পের এই মন্তব্য সামনে এলো। তবে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই এবং অস্ত্রের ঘাটতির কারণে ইরানবিরোধী অভিযান বন্ধ করা হয়েছে, এমন দাবি সঠিক নয়।

/এআই 

Logo